যারা কক্সবাজার, কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে যান তাদের সুবিধার্থে জানাচ্ছি-- বীচ এ বিশ্রামের জন্য যে চেয়ারগুলো দেয়া থাকে এর মধ্যে যেগুলো ছবিতে উল্লেখ্যিত দুইপাশে নীল রং করা থাকবে এগুলো সরকারী এবং জনসাধারণের জন্য উন্মুক্ত।
এগুলোতে বসে সময় কাটালে কোন ফি প্রদান করতে হবে না। তবে ওখানে থাকা অন্যান্য চেয়ারের মালিকেরা আপনার কাছে ফি চাইতে পারে, এতে বিভ্রান্ত না হয়ে তাদের বলুন এগুলো সরকারী আমি টাকা দেব না। তাতেও কাজ না হলে স্থানীয় ট্যুরিষ্ট পুলিশকে জানান সাথে সাথে সমস্যার সমাধান পাবেন।
আর সরকারী ছাড়া অন্যান্য চেয়ারের সরকারী মূল্য নির্ধারন করা আছে ঘন্টায় ৩০ টাকা এর বেশী চাইলে স্থানীয় ট্যুরিষ্ট পুলিশকে অবগত করুন।


0 Comments