সবাই দিনভর অপেক্ষায় থাকে কখন পুলিশের সামান্য একটা ভুল পাবে আর ফেসবুকে একটা স্টেটাস আপলোড দিবে।
কিছু জিনিস একটু দেখি-
১.আচ্ছা স্কুলে টিসি নেয়ার সময় টাকা দেননি এমন মানুষ খুব কম আছেন বলে মনে হয়।
২.পরীক্ষা পাশের পর সার্টিফিকেট তুলতে গেলে টাকা দেন প্রায় সবাই, কিন্তু ফেসবুকে কি কখনো এটা নিয়ে স্টেটাস দিয়েছেন কি?
৩.টেস্ট পরীক্ষায় ফেল করে ছেলেটি যখন টাকা দিয়ে চুড়ান্ত পরীক্ষার টেবিলে বসে তখন তো কেউ স্টেটাস দেন না।
৪.ভুমি অফিসের সামান্য একটা কাগজের জন্য যে ব্যক্তি হাজার টাকা ব্যয় করে তাদের ও এসব নিয়ে কোন প্রতিবাদ দেখিন।
৫. ১০ টাকার সরকারি হাসপাতালের ডাক্তার সরকারি দায়িত্ব ফাঁকি দিয়ে হাজার টাকায় প্রাইভেট রুগী দেখে সেটা নিয়ে কারও প্রতিবাদ দেখিনা।
৬.সরকারি প্রকল্পের প্রকৌশলী লোহাররডের বদলে বাঁশ দেন তাও আপনারা চুপ।
৭.মোটর গাড়ির একটা লাইসেন্স নিতে ৩,০০০/- টাকার জায়গায় ১০,০০০/- টাকা দেন, কোনদিন তো এটা নিয়ে ফেসবুকে পোস্ট করেন না।
৮. ব্যাংক লোন পাশ করতেও টাকা লাগে।
৯.বিদ্যুতের মিটার নিতে/পিলার নিতে টাকা লাগে।
১০.ট্রেনের টিকেটে ২০ টাকা বাড়িয়ে দিয়ে সিট নেন।
১১.সরকারি স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাস না নিয়ে কোচিং /প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ান।
১২.একটা কৃষি লোন পাশ করতে লোনের পার্সেন্টেজ দেয়া লাগে।
১৩.ইউনিয়ন/পৌর/সিটি কর্পোরেশনের একটা সার্টিফিকেট নিতে টাকা দেন।
১৪. ১০ তলার অনুমতি নিয়ে ২০ তলা ভবন করেন ঘুষ দিয়ে।
১৫/১৬/১৭/১৮......
এভাবে বলতে গেলে আরও... অরও অনেক!!!
এসব নিয়ে কারও কোন অভিযোগ নেই????
আসলেই নেই।
কেন জানেন?
এসব নিয়ে কারও কোন অভিযোগ নেই????
আসলেই নেই।
কেন জানেন?
কারণ এসব ক্ষেত্রে ঘুষ দাতা এবং গ্রহীতা উভয়েরই স্বার্থ জড়িত থাকে।
অন্যদিকে সবার মানসিকতা এমন, যা কিছু ঘটে কেষ্টা বেটাই চোর।
দুই লক্ষ সদস্য নিয়ে আমাদের এই পুলিশ পরিবার।
কিছু সদস্য হয়তো দূর্নীতিগস্ত হতে পারে তাই বলে ঢালাও দোষারোপ কাম্য নয়।
দুই লক্ষ সদস্য নিয়ে আমাদের এই পুলিশ পরিবার।
কিছু সদস্য হয়তো দূর্নীতিগস্ত হতে পারে তাই বলে ঢালাও দোষারোপ কাম্য নয়।
যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব লেখেন তারা নিজের বুকে একবার বলেন তো আপনি ১০০% সাধু??
যারা বাংলাদেশ পুলিশের সদস্য তাঁরা তো এই দেশের জনগণ। আমেরিকা/লন্ডন থেকে এনে তো আর তাদের ভর্তি করা হয়না। দেশের প্রেক্ষাপটে/পরিবার থেকে তারা যে নীতি নৈতিকতার শিক্ষা পায় তাই তো তারা বহন করবে। তহলে কি আমাদের দেশের নৈতিক শিক্ষায় গলদ??
আপনারা যারা পুলিশের বিরোধিতা করেন তারা বাংলাদেশ পুলিশে যোগদান করে পুলিশকে পরিবর্তন করতে সহযোগিতা করুন।
নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে দূর্ণীতি বন্ধ করা সম্ভব।
নিজের স্বার্থের প্রয়োজনে ঘুষ দিবেন তার বিরোধিতা করবেন না,আর স্বার্থে লাগলে তখন তুলকালাম করবেন তা তো হয়না।
আগে নিজে বদলান, দেশ এমনিতেই বদলে যাবে।


0 Comments